দোয়ায়ে মাসূরা
নামাজ মানুষের জন্য ফরজ ইবাদাত। ফরজ নামাজ ছাড়াও ওয়াজিব, সুন্নাত, নফলসহ অনেক নামাজ রয়েছে। এসব নামাজে তাশাহহুদ, দরূদসহ অনেক দোয়া পড়তে হয়। নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর পূর্বেও রয়েছে দোয়া। যা পড়া সুন্নাত। এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেকগুলো দোয়ার দিক-নির্দেশনা এসেছে। যার মধ্যে একটি দোয়া মাসুরা।
হজরত আবু বকর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসুল (সা.)-কে বললাম,
আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যা আমি আমার নামাজের মধ্যে পড়বো। তখন রাসুল
(সা.) বললেন, তুমি বল।
আরবি:
اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً
كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ
مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ
الرَّحِيْمُ
আরবি উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।
বাংলা অর্থঃ-হে আল্লাহ্! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনিই; অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়ালু।
No comments:
Post a Comment