Showing posts with label দোয়া. Show all posts
Showing posts with label দোয়া. Show all posts

Monday, July 12, 2021

হযরত নূহ (আ:) এর দোয়া

 

 

হযরত নূহ (আ:) এর দোয়া 

 


              হযরত নূহ আ: নিম্নোক্ত আরেকটি দোয়া করেন, যা হলো, হজরত নুহ আলাইসি সালাম নিন্মোক্ত দোয়া করেন যে, অসাবধানতায় যেন তিনি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত না হন। যার দৃষ্টান্ত সমগ্র জাতির জন্য আল্লাহ কুরআনে নিয়ে এসেছেন। সমগ্র মুসলিম উম্মাহর এ আয়াতটি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থণার অন্যতম মাধ্যম।
আল্লাহ বলেন-

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْئَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عُلْمٌ وَ إِلَّا تَغْفِرْلِيْ وَ تَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ

        উচ্চারণ : রাব্বি ইন্নি আ`উজুবিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুও ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন।

          অর্থ : হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। (সুরা হূদ : আয়াত ৪৭)


হে আল্লাহ! আমাদেরকে অজানা ও অজ্ঞতা থেকে হিফাজত করুন। আপনার শিখানো ভাষায় আপনার কাছে যাবতীয় অজানা বিষয় থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।


 

Thursday, June 24, 2021

Sunday, June 20, 2021

স্ত্রী পুত্র ধার্মিক হওয়ার আমল

 

স্ত্রী পুত্র ধার্মিক হওয়ার আমল 

 

       সন্তানের জন্য পিতামাতার দোয়ার চেয়ে মূল্যবান আর কিছু নেই। সন্তানের জন্য পিতামাতার দোয়া কতটা কার্যকরী তার প্রমাণ দিয়েছেন প্রিয়নবি। তিনি বলেছেন, কোনো সন্তান যদি পিতামাতার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা সে সন্তানকে সাদকার সাওয়াব দান করেন।

       মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম যখন প্রাণপ্রিয় সন্তান ও স্ত্রীকে জনমানবহীন মরুভূমি মক্কার সাফা-মারওয়া পাহাড়ের উপত্যকায় রেখে যান। তখন তাদের জন্য কল্যাণের দোয়া করেছিলেন। দোয়াটি মহান আল্লাহ কবুল করেন এবং পছন্দ করেন।



 

Thursday, June 10, 2021

Tuesday, June 8, 2021

Friday, June 4, 2021

Saturday, May 29, 2021

তওবা কবুল হওয়ার আমল

 

তওবা কবুল হওয়ার আমল 

        বান্দা যত অপরাধ কর্মই করুক, ক্ষমতার আঁধার যিনি, মহামহিম যিনি, যার কাছে দয়া ও ক্ষমার অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাঁর কাছে যদি পাপী বান্দা অনুনয়-বিনয় করে, প্রাণের পুরোটা আবেগ উজাড় করে একটু ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করে দেন।

        শুধু ক্ষমা করেই খ্যান্ত হন না, তার প্রতি সন্তুষ্টির ঘোষণা দেন। তওবাকারীর জন্য প্রভূত পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন তিনি।

         আল্লাহ তায়ালা নিজেই বলেন, নিশ্চয় তিনি আল্লাহ, ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। (সূরা: হজ্, আয়াত: ৬০)

        ধৈর্যধারণকারীর প্রতি পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, যারা ধৈর্য্ধারণ করেছে ও সৎকার্য করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা: হুদ আয়াত: ১১)

 

তওবা

 

Tuesday, May 11, 2021

শত্রু নিশ্চিন্ন করার দোয়া

 

 শত্রু নিশ্চিন্ন করার দোয়া 

 

শত্রু


পড়ার নিয়ম: প্রতিদিন সকাল ও সন্ধ্যা যেমন ফজর ও মাগরিবের নামাজের পড় একবার করে পড়তে হবে।

Saturday, May 1, 2021

৭০টি বিপদ-আপদ থেকে বাঁচার আমল

 

৭০টি বিপদ-আপদ থেকে বাঁচার আমল 

 

এই দোয়াটি রাতে মাত্র একবার পড়লে আল্লাহ তাআলা ব্যক্তিকে ৭০টি বিপদের মধ্যে থেকে উদ্ধার করবেন। যার মধ্যে সর্বনিম্ন বিপদ হলো দরিদ্র্যতা। 


নিয়ম- রাতে ঘুমানোর পূর্বে ১ বার এই দোয়া পড়তে হবে। 

দোয়াটি হলো- লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহি ওলা মালজাআ ওলা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। 


Wednesday, April 28, 2021

সকল কাজে সফলতা পাওয়ার আমল

 

সকল কাজে সফলতা পাওয়ার আমল

             আমরা সবাই চাই আমাদের প্রত্যেকটি কাজে সফল হতে। কিন্তু মাঝে মাঝে কিছু কাজে সফল হই আবার কিছু কাজে সফল হই না। তাই বলেকি আমরা থেমে থাকবো। তাই সকল কাজে সফলতা পাওয়ার জন্য নিম্নের আমলটি করলে ইনশাআল্লাহ আপনি সকল কাজে সফলতা পাবেন। 

 

আমলটি করার নিয়ম: প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর দোয়াটি ৭(সাত) বার পড়তে হবে। 

দোয়াটি হলো: হাসবি আল্লাহু লা-ইলাহা ইল্লা-হুয়া আলা-ইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজীম।


Thursday, March 25, 2021

দুরুদে আকবর এর ২য় খন্ড

  দুরুদে আকবর এর ২য় খন্ড